বিদ্যালয়ে ১ম মডেল বৃত্তি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে

shahparan.dev@gmail.com 1 min read
বিদ্যালয়ে ১ম মডেল বৃত্তি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে
রেনেসাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে ১ম মডেল বৃত্তি পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার হলে শিক্ষকদের কঠোর নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। সকল অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ রইল শিক্ষার্থীদের এই প্রস্তুতি পর্বে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা সকল পরীক্ষার্থীর সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
arrow_back Back to News